Thursday, 5 November 2026
শিরোনাম
কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫
এক্সক্লসিভ

ঢামেকে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আটক ৪

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঢামেকে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আটক ৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চার জনকে চাপাতিসহ আটক করেছে সেনাবাহিনী।

আটকরা হলেন বাপি মিয়া (২৪), আদিব (২৩),নাসির (২৫) ও নাবিল (২৭)। তাঁরা সবাই খিলগাঁও থানার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে শাকিল (২১)ও রনি(২২) নামের দুই যুবক আহত হলে তাঁদের চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসা হয়। পরে আরেকটি গ্রুপ চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ঢুকে যায়। এ সময় চারজনকে আটক করে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।