Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

ঢাবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের কক্ষ ভাঙচুর, আগ্নেয়াস্ত্র উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঢাবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের কক্ষ ভাঙচুর, আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষ ভাঙচুর করেছেস কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শয়নের কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

 

জানা যায়, মাজহারুল কবির শয়ন বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এবং তানভীর হাসান সৈকত কবি জসীম উদ্‌দীন হলের ৩১৮ নম্বর কক্ষে থাকেন। বুধবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নেতারা থাকেন এমন সব কক্ষ ভাঙচুরের একপর্যায়ে এই দুই নেতার কক্ষও ভাঙচুর করা হয়। ভাঙচুরের একপর্যায়ে শয়নের কক্ষে একটি পিস্তল পাওয়া যায় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

প্রসঙ্গত, মঙ্গলবার সারাদেশে দিনভর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হন। এরমধ্যে রাজধানীতে দুইজন ছাড়াও চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হয়েছেন।

 

সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ করবে শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টায় এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।