Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাবি'র রোকেয়া হলের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের অবস্থান

admin • 16 Jul 2024, 09:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাবি'র রোকেয়া হলের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের অবস্থান

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদে হলের সামনে বিক্ষোভ করছে নারী শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থানের প্রতিবাদে ভিসি-প্রক্টরকে ব্যঙ্গ করে 'নিরাপত্তার বিবেকে, ভিসি-প্রক্ট্রর কবরে' স্লোগান দিচ্ছেন তারা।

মঙ্গলবার (১৬ ‍জুলাই) সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল গেটে এ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে আবারও অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

শিক্ষার্থীরা জানায়, আমাদের ক্যাম্পাসে টোকাই সন্ত্রাসী দিয়ে ভরে ফেলেছে অথচ তারা এসি রুমে হাওয়া খাচ্ছেন। তারা বহিরাগতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে অনুরোধ করে।

এসময় শিক্ষার্থীদের আমার ভাইয়ের রক্ত ঝড়ে, প্রশাসন কী করে, 'দিয়েছিতো রক্ত আরো দেবো রক্ত' পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না' কোটা না মেধা, মেধা মেধা' ক্যাম্পাসে সন্ত্রাসী কেন, জবাব চাই জবাব চাই, নিরাপত্তার বিবেকে, ভিসি-প্রক্ট্রর কবরে', টোকাইর গালে গালে, জুতা মারো তালে তালে' খুনীদের গালে গালে, জুতা মারো তালে তালে' এমন নানা স্লোগান দিতে শুনা যায়।

এদিকে দিন বেলা ১২টা থেকে ঢাকার বিভিন্ন থানা, উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বাসে করে এসে রাজু ভাস্কর্যে অবস্থান করছেন। একই সাথে রয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। অবস্থানরত নেতাকর্মীদের হাতে রড, স্ট্যাম্প, লাঠি ও পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র লক্ষ্য করা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।