পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল এলাকায় এই কর্মসূচি শুরু হয়।
‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাবি ছাত্রদল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘একটি প্রাণবন্ত সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্য নিয়ে প্রতি সপ্তাহের শনিবারে ছাত্রদল এই কর্মসূচি পালন করে থাকে। এর মাধ্যমে অন্য ছাত্রসংগঠনের পাশাপাশি ক্যাম্পাসের সব শিক্ষার্থীকে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এবং নিজের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে উৎসাহিত করবে।





