Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাবিতে ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার: জাফর ইকবাল

admin • 16 Jul 2024, 08:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাবিতে ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার: জাফর ইকবাল

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া ‘রাজাকার’ স্লোগান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।

 

মুহম্মদ জাফর ইকবাল এমন কথা লিখেছেন ‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি ওয়েবসাইটে। তার নিজ হাতে লেখা চিরকুটের ছবি ওই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

 

ড. মুহম্মদ জাফর ইকবাল লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার। ”

 

তিনি আরও লেখেন, “আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নূতন করে রাজাকারদের দেখতে হবে?”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।