Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে ফের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে ফের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর রাতেও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাত ৮টা ৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিক থেকে ধাওয়া করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

তারা চাঁনখারপুল পর্যন্ত শিক্ষার্থীদের ধাওয়া দেন। অন্যদিকে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের সামনে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরাও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেন।

 

সরেজমিন দেখা যায়, এসময় উভয়পক্ষেই উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহীদুল্লাহ্ হল থেকে ৩০ গজ দূরত্বে থাকা পুলিশ সদস্যরাও এসময় সামনের দিকে আসতে থাকেন। উভয়ের হাতেই লাঠিসোঁটা দেখা যায়।

 

এর আগে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।

 

এদিকে হলে হলে আন্দোলনকারী ও বাধা প্রদানকারী সকলকে সহাবস্থানের পরিবেশ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল প্রাধ্যক্ষরা। এছাড়াও হল বন্ধের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন প্রাধ্যক্ষরা।

 

সোমবার (১৫ জুলাই) বিকেলে উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের বাসভবনে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক হলের প্রাধ্যক্ষ।

 

কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহীন খান বলেন, আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে যাতে করে সকল শিক্ষার্থী হলে সহাবস্থান করতে পারে। কেউ যেন কারো থাকতে বাধা প্রদান না করতে পারে সেই পরিবেশ তৈরি করা। যারা আন্দোলনে যাচ্ছে বা যারা বাধা দিচ্ছে সবাই নির্বিঘ্নে যাতে হলে থাকতে পারে সেই পরিবেশ তৈরি করা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।