Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

admin • 23 Oct 2023, 05:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।বিষয়টি দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন।

তিনি বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।