ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার জনাব মাহফুজুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার মাহফুজুল আলমের নিজ বাসায় সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক বিষয় ও সংগঠনগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় ফোরামের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি মুজিবুল হক নওশাদ, সাংবাদিক শামসুদ্দিন শামস, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার নিজামী এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন রাসেলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।