Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা

ঢাকার মাঠে রিচার্লিসনের সেই গোল! (ভিডিও)

admin • 13 Jan 2023, 07:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাকার মাঠে রিচার্লিসনের সেই গোল! (ভিডিও)

কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের ‘বাইসাইকেল গোল’টির কথা নিশ্চয়ই মনে আছে। তেমনই একটি গোলের দেখা মিলল এবার ঢাকার মাঠে।

ঢাকার মাঠে শুক্রবার রিচার্লিসনের সেই বাইসাইকেল গোলটির কথা মনে করিয়ে দিলেন তারই স্বদেশি। বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করেছেন।

বসুন্ধরা কিংস এরেনায় অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে ডরিয়েলটনের গোলটি অনেকটাই রিচার্লিসনের গোলের মতো। ডান দিক থেকে রাকিবের ক্রসে চলন্ত বলেই তিনি শূন্যে ভেসে বাইসাইকেল কিক নেন। যা আটকানোর কোন সুযোগ পাননি পুলিশের গোলরক্ষক।

ডরিয়েলটনের ওই এক গোলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। এটি লিগে কিংসের টানা ৫ জয়। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।

ভিডিও দেখতে ক্লিক করুন...
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।