Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

ড. ইউনূসের সরকারি বাসভবনে বিএনপি নেতারা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ড. ইউনূসের সরকারি বাসভবনে বিএনপি নেতারা

অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা সভায় অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন বিএনপি নেতারা। সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন।

বৈঠকে অংশ নিতে যমুনায় এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

সেলিমা রহমান বলেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এসেছি। এখানে অনেক বিষয়ে আলোচনা হবে। আমাদের কাছে কোনো পরামর্শ চাইলে দেব। আসলে এটা একটা সৌজন্য সাক্ষাৎ।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক শুরু বিকেল ৪টায়। এখন নেতারা যমুনায় আছেন।

এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মনজু জানান, সন্ধ্যায় ছয়টায় চারটি দলের সঙ্গে বৈঠক হবে। এগুলো হচ্ছে, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদ (একাংশ)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।