Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যাচ্ছে হামজা-রুস্তম

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যাচ্ছে হামজা-রুস্তম

পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী গাড়ি নিয়ে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ’র ট্রাফিক বিভাগের পরিচালক জয়নাল আবেদিন ঢাকা মেইলকে এ তথ্য জানিয়েছেন।

 

জয়নাল আবেদিন জানান, প্রাথমিক তথ্য মতে, বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। এতে কোনো যাত্রীবাহী পরিবহন ছিল না। তবে নয়টি পণ্যবাহী পরিবহন ফেরির সঙ্গে পানিতে ডুবে যাওয়ার তথ্য পেয়েছেন তারা।

 

ফেরিটি উদ্ধারে দুইটি উদ্ধারকারী জাহাজকে এক সঙ্গে ডাকা হয়েছে। হামজা দৌলতদিয়া হতে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। একই সাথে মাওয়া ঘাট হতে রুস্তমও যাত্রা শুরু করেছে।

 

জয়নাল আবেদিন জানান, বিআইডাব্লিউডিএ এবং বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ঘটনাস্থলে যাচ্ছেন।

 

বুধবার সকাল সাড়ে আটটার দিকে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি রজনীগন্ধা-৭ নামে ইউটিলিটি টাইপ (ছোট) ফেরিটি ডুবে যায়। সেটিতে ছোট-বড় মিলিয়ে অন্তত নয়টি ট্রাক ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।