Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

ডিজেল ও কেরোসিনের দাম কমলো

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ডিজেল ও কেরোসিনের দাম কমলো

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমিয়েছে সরকার। নতুন দাম আগামীকাল ১ জুন থেকে কার্যকর হবে। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারের বর্তমান দাম ১০৭ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।

তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে। প্রতি লিটার পেট্রলের বর্তমান মূল্য ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেনের মূল্য ১৩১ টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।