ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান ছাড়াও ডিএমপির আরো একজন অতিরিক্ত কমিশনার ও তিনজন যুগ্ম কমিশনারকে বদলি করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশে এসব বদলি করা হয়েছে।
কে কোথায় বদলি হলেন-
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদউদ্দিন লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্ট বিভাগে, যুগ্ম-কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা (দক্ষিণ)-এ, যুগ্ম-কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) সঞ্জিত কুমার রায় গোয়েন্দা (উত্তর)-এ, যুগ্ম-কমিশনার (গোয়েন্দা উত্তর) খোন্দকার নুরুন্নবী ডিএমপির অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।





