Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

ডান্ডাবেড়ি পরানোর ক্ষেত্রে কারা অধিদপ্তরের পরিপত্র অনুসরণ করার নির্দেশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ডান্ডাবেড়ি পরানোর ক্ষেত্রে কারা অধিদপ্তরের পরিপত্র অনুসরণ করার নির্দেশ

জঙ্গি ও দুর্ধর্ষ সন্ত্রাসী ছাড়া ডান্ডাবেড়ি পরানোর ক্ষেত্রে কারা অধিদপ্তরের পরিপত্র অনুসরণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি আতাবউল্লাহ’র দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

 

পাশাপাশি, ডান্ডাবেড়ি পরানো কেন অসাংবিধানিক হবে না এ মর্মে রুল জারি করেন আদালত। আগামী ১১ মার্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

 

শুনানি শেষে রিটকারী আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, এখন থেকে রাজনৈতিক কারণে চাইলেই ডান্ডাবেড়ি পরানো যাবে না। কেউ নির্দেশ অমান্য করলে আদালতের দ্বারস্থ হওয়া যাবে।

 

তিনি আরও বলেন, গত কয়েক মাস যাবত এমন ঘটনা বেড়েই গেছে। প্রয়োজনে অপ্রয়োজনেই ডান্ডাবেড়ি পরানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।