Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

admin • 03 Jun 2024, 09:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টিকটকের আলোচিত-সমালোচিত নাম প্রিন্স মামুন। তার আসল নাম আব্দুল্লাহ আল মামুনের হলেও প্রিন্স মামুন হিসেবেই পরিচিত তিনি। এবার এই টিকটকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৩ জুন) প্রিন্স মামুন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টির পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানান মামুন।

প্রিন্স মামুন বলেন, পরোয়ানা জারির তথ্যটি সত্য। গত ডিসেম্বরে মাঝরাতে লায়লার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। আমি আইনিভাবে এটি মোকাবিলা করব।

মামুন আরও বলেন, যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন। তাই আমি হাজিরা দেইনি। মামলায় হাজিরা না দেয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের নিয়ে চলতে থাকে আলোচনা। বয়সের ব্যবধানের পরেও প্রেমের সম্পর্কের কারণেই তাদের ব্যক্তি জীবন চর্চিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।