Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

টিএসসিতে প্রথমবারের মতো থামল মেট্রোরেল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
টিএসসিতে প্রথমবারের মতো থামল মেট্রোরেল

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অর্থাৎ টিএসসিতে বুধবার (১৩ ডিসেম্বর) প্রথমবারের মতো থেমেছে মেট্রোরেল। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশেপাশের মানুষদের জন্য যোগাযোগের ক্ষেত্রে নতুন এক দ্বার উন্মোচন হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ১৪ মিনিটে প্রথমে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ছেড়ে আসা মেট্রোট্রেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে এ স্টেশনে এসে পৌঁছায়।

   

যাত্রীরা বলছেন, যানজটের দুর্ভোগ কমিয়ে স্বল্প সময় এবং নির্ঝঞ্জাট যাত্রার জন্য মেট্রোরেল এখন ঢাকাবাসীর জন্য আশীর্বাদ। আজ থেকে আগারগাঁও-মতিঝিল অংশে আরো দুটি স্টেশন চালু হওয়ার ফলে যোগাযোগ ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। স্বল্প সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা পর্যন্ত যাওয়া আসার ক্ষেত্রে কষ্ট লাঘব হয়েছে বহুগুণ।

   

উচ্ছ্বাস প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ইয়াসমিন সুলতানা বলেন, শিক্ষার্থীদের জন্য অনেক বড় উপকার হয়েছে। এখন আর দূর থেকে কষ্ট করে আসতে হবে না। পুরোদমে মেট্রোরেল যখন চালু হবে তখন আরো সুবিধা হবে।

   

এই স্টেশন দুটি চালুর ফলে মেট্রোরেলের ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালুর কথা রয়েছে।

   

সব স্টেশন চালু হওয়ার পর দিন-রাত চলাচল করবে মেট্রোরেল। বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর আগারগাঁও থেকে উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এর বাইরে এমআরটি কার্ডধারীদের জন্য রয়েছে দুটি আলাদা ট্রেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।