Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জাতীয়

টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ কিশোর

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ কিশোর

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উত্তর বোয়ালমারী জামে মসজিদে ১৫ কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। টানা ৩৯ দিন জামাতে নামাজ আদায় করে এ উপহার পেয়েছে তারা।

শুক্রবার (২৭ জানুয়ারি) বাদ জুমা কিশোরদের হাতে এই বাইসাইকেল পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে কিশোরদের নামাজের প্রতি উৎসাহিত করতে এ ঘোষণা দিয়েছিলেন হুমায়ুন কবির নামে এক লন্ডন প্রবাসী।

জানা যায়, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৩৯ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে বোয়ালমারী জামে মসজিদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। এতে অনেকজন অংশ নিলেও সফল হয়েছেন ১৫ জন।

বোয়ালমারী জামে মসজিদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি উৎসাহ দিতে ও মসজিদমুখী করতে এমন আয়োজন করা হয়েছে। কারণ নামাজের মাধ্যমে সমাজ থেকে মাদক, অন্যায়, অবিচার দূর হবে। সমাজ সুন্দর, সুশৃঙ্খল ও বাসযোগ্য হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আমাদের গ্রামের লন্ডন প্রবাসী হুমায়ুন কবির এতে সহযোগিতা করেছেন, আল্লাহ তার মনের আশা পূরণ করুন।

মসজিদের ইমাম বলেন, প্রতিযোগিতা চলাকালীন তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়েছে, এর সঙ্গে তালিম-তরবিয়ত সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।