Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নতুন বছরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ফলে ভোটকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি প্রাইভেট চাকরিজীবী ও পেশাজীবীরা ছুটছেন গ্রামের দিকে। ইতিমধ্যে পর্যায়ক্রমে শহর ছাড়ার হিড়িক পড়েছে।

 

শুক্র ও শনিবার (৬ জানুয়ারি) সাপ্তাহিক ছুটি, আর ৭ জানুয়ারি সাধারণ ছুটি হওয়ায় নির্বাচনের আগে আজ শেষ কর্মদিবস। ফলে লোকজন ঢাকা ছাড়তে শুরু করেছেন। ঢাকার সড়কগুলোতে এর প্রভাব পড়ায় কোথাও কোথাও দীর্ঘ যানজট দেখা যায়।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। কর্মকর্তা-কর্মচারীরাও নির্ধারিত সময়েই উপস্থিত হয়েছেন।

 

জানা গেছে, তিন দিন ছুটির কারণে অনেকেই ঢাকা ছাড়বেন। সন্ধ‌্যার দিকে বাস স্টেশন, রেল স্টেশন ও লঞ্চঘাটে যাত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, স্টেশনগুলোতে যাত্রীর চাপ বাড়ছে। সন্ধ্যায় ভিড় আরও বাড়তে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।