বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে টাঙ্গাইলে মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের ছয়আনী পুকুর পাড়ে এ কর্মসূচি পালন করা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।
এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে। নয়তো হত্যার দায় নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা।
এ সময় শতশত শিক্ষার্থী শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন।





