Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ক্রিকেট

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ আয়ারল্যান্ডের

admin • 20 Mar 2023, 01:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ আয়ারল্যান্ডের

প্রথম ম্যাচে রেকর্ড স্কোর গড়ে রেকর্ড ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। অন্যদিকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা আয়ারল্যান্ডের।

 

এমন চিন্তা-ভাবনা যখন দুই দলের, তখন তাদের সামনে প্রধান প্রতিপক্ষ হিসেবে এসে দাঁড়িয়েছে বৈরি আবহাওয়া। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

   

প্রথম ম্যাচেও টস জিতেছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। দ্বিতীয় ম্যাচে এসেও টস জিতলেন তিনি এবং প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন আয়ারল্যান্ড অধিনায়ক। নিজেরা বেছে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।