Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জুরাইন বস্তিতে র‍্যাবের অভিযানে ককটেল–পেট্রলবোমা উদ্ধার, গ্রেপ্তার ৩

admin • 06 Jan 2024, 06:50 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জুরাইন বস্তিতে র‍্যাবের অভিযানে ককটেল–পেট্রলবোমা উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর জুরাইনে রেললাইনের পাশের একটি বস্তি থেকে ৩০টি ককটেল ও ২৮টি পেট্রলবোমা উদ্ধার করেছে র‍্যাব। শুক্রবার রাতে ১২টা থেকে সেখানে প্রায় এক ঘণ্টা অভিযান চালানো হয়। এসময় বস্তির একটি ঘর থেকে আলমগীর, রাব্বি ও কাশেম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে ককটেল, পেট্রলবোমাসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা করা হবে এবং গ্রেপ্তার ৩ জনের রাজনৈতিক পরিচয় কী, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘এই দলে আর কতজন আছে, সেসব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

 

খন্দকার আল মঈন আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, আয়নাল নামের এক ব্যক্তির নির্দেশে অর্থের বিনিময়ে বোমা ও ককটেল তৈরির কাজ করত এই তিনজন। আয়নালকে ধরতে কাজ করছে র‍্যাব।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।