Friday, 4 September 2026
শিরোনাম
আইন-আদালত

জাহাঙ্গীরসহ বিএনপির ১১ জনের ৭ বছরের কারাদণ্ড

admin • 22 Nov 2023, 08:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাহাঙ্গীরসহ বিএনপির ১১ জনের ৭ বছরের কারাদণ্ড

১০ বছর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ নেতাকর্মীর ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

 

বুধবার বিকালে ঢাকার ১০ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

 

কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- উত্তরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসআই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফকরুল, সালাম ও নাইম।

 

একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৬২ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

 

২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করে পুলিশ। মামলায় মোট ৭৩ জন আসামি ছিলেন। অন্যরা খালাস পেয়েছেন বলে জানান আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।