Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে চারটিতে নৌকা, একটিতে স্বতন্ত্র জয়ী

admin • 08 Jan 2024, 09:44 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে চারটিতে নৌকা, একটিতে স্বতন্ত্র জয়ী

সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা। পাঁচটি আসনে চারটি আসনে নৌকা বিজয়ী হয়েছে এবং একটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।

জেলার পাঁচটি সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) প্রথমবারে মতো নূর মোহাম্মদ (নৌকা) পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আবু সায়েম (লাঙ্গল) প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।

জামালপুর-২ (ইসলামপুর) নৌকার প্রার্থী ফরিদুল হক খান দুলাল (নৌকা) পেয়েছেন ৭০ হাজার ৭৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (কাঁচি) পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সপ্তমবারের মতো (নৌকা) প্রতীকে মির্জা আজম পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৬৫০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মীর সামছুল আলম লিপটন পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট।

জামালপুর-৪ (সরিষাবাড়ি) স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) অধ্যক্ষ আব্দুর রশিদ পেয়েছেন ৫০ হাজার ৬৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট।

জামালপুর-৫ (জামালপুর সদর) প্রথমবারের মতো আবুল কালাম আজাদ (নৌকা) ২ লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু পেয়েছেন ৬৫ হাজার ২৪৯ ভোট।

জামালপুর জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, জেলার ৫ টি আসনে ১০টি রাজনৈতিক দলের ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬২০ টি এবং কক্ষের সংখ্যা ৩৭৮৩ টি। ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।