Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

জামায়াতের বাধায় বায়তুল মোকাররমে শোক দিবসের মিলাদ পণ্ড

admin • 15 Aug 2023, 04:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামায়াতের বাধায় বায়তুল মোকাররমে শোক দিবসের মিলাদ পণ্ড

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ দোয়া ও মিলাদ করতে দেয়নি জামায়াতে ইসলামীর কর্মীরা। মঙ্গলবার জোহরের নামাজের পর এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বায়তুল মোকাররম মসজিদে এলে তাদের উপর হামলা করে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুসারিরা।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বায়তুল মোকররম থেকে বের হয়ে যান। এরপর জামায়াত নেতাকর্মীরা মসজিদের ভেতরেই স্লোগান ও বিক্ষোভ দেখাতে শুরু করে।

এ ঘটনার পর বায়তুল মোকাররম মসজিদের চারপাশে অবস্থান নিয়েছে পুলিশ। ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক বুদ্ধদেব কুন্ডু ঘটনাস্থল থেকে জানিয়েছেন, এখন পর্যন্ত পুলিশ দুজনকে আটক করেছে।

এরআগে, গত সোমবার রাত ৮ টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।

তার মৃত্যুর খরর শোনার পর রাজধানী শাহবাগ এবং বিএসএমএমইউতে জড়ো হতে থাকে জামায়াত ও শিবিরের নেতা-কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে গভীর রাতে পুলিশের সাথে তাদের সংঘর্ষও হয়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।