Thursday, 5 November 2026
শিরোনাম
কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫
এক্সক্লসিভ

জানুয়ারী থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে আরও একটি ট্রেন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জানুয়ারী থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে আরও একটি ট্রেন

ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন এই ট্রেনের নাম এখনো ঠিক করা হয়নি।তবে তিনটি নাম প্রস্তাব করা হয়েছে।

 

এগুলো হলো- পালংকি এক্সপ্রেস (কক্সবাজারের প্রাচীন নাম), তরঙ্গ এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। প্রস্তাবিত এই তিনটি নাম থেকেই চূড়ান্ত করা হবে ট্রেনটির নাম।

 

বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম এসিওপিএস (পূর্ব) মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ট্রেনের নম্বর হবে ৮১৫/৮১৬। এটি কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়। চট্টগ্রাম পৌঁছবে ১০টা ৫০ মিনিটে। সেখানে ১৫ মিনিট বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ১১ টা ১৫ মিনিটে আর ঢাকায় পৌঁছুবে সকাল ৬ টা ৪৩ মিনিটে। এর আগে বিমানবন্দর স্টেশনে বিরতি দেবে।

 

আর ঢাকা থেকে ছাড়বে সকাল ৬টা ১৫ মিনিটে আর চট্টগ্রাম পৌঁছবে ১১ টা ২০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে ১১টা ৪০ এ ছেড়ে যাবে ও কক্সবাজার পৌঁছবে ৩টায়। এর মাঝে বিমানবন্দর স্টেশনে থামবে।

 

জানা গেছে, এই ট্রেনে ১৬টি বগি থাকবে। এরমধ্যে খাবার গাড়ি ২টা, এসি চেয়ার ৬টি, পাওয়ার কার একটা, শোভন চেয়ার ৭টি। মোট আসন থাকবে ৭৮০টি। এরমধ্যে এসি চেয়ার ৩৩০টি ও শোভন চেয়ার ৪৫০টি।

 

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এই ট্রেনটি জানুয়ারি মাসের ১ তারিখে চালানোর পরিকল্পনা রয়েছে। নামগুলোসহ প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ট্রেন চলাচল শুরু হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।