Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে সুখবর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে সুখবর

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ৪৭ হাজার ৮০৩টি আবেদন মাঠপর্যায়ে অনিষ্পন্ন অবস্থায় বিভিন্ন দফতরে পড়ে রয়েছে। ঐ অনিষ্পন্ন আবেদনগুলো ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বৃহস্পতিবার মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির এনআইডি শাখার পরিচালক মো. ফরহাদ হোসেন।

এতে বলা হয়েছে, ‘ক’ ক্যাটাগরির ৩০ হাজার ৩৮৬টি আবেদন ‘সেন্ট ব্যাক টু সিটিজেন’ এবং ১৭ হাজার ৪৩৭টি আবেদন ‘অ্যাডিশনার ডকুমেন্ট রিকুয়ার্ড’ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

 

এসব আবেদন ২০১১ সাল এবং তৎপরবর্তী দীর্ঘ সময় যাবৎ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। তাই আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ‘ক’ ক্যাটাগরির ‘সেন্ট ব্যাক টু সিটিজেন’ এবং ‘অ্যাডিশনার ডকুমেন্ট রিকুয়ার্ড’এ অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।