Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু

admin • 13 Aug 2024, 11:59 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু

আট দিন বন্ধ থাকার পর পূর্ণমাত্রায় চালু হয়েছে বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর দেশজুড়ে সহিংসতায় আক্রান্ত হয় বাংলাদেশ পুলিশ বাহিনী। এরপর থেকেই বন্ধ হয়ে যায় জরুরি সেবা ৯৯৯।

 

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়া পর থেকে স্বাভাবিক হতে শুরু করে পুলিশের কার্যক্রম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের অধীনে থাকা এই জরুরি সেবার কল সেন্টার আবার পূর্ণমাত্রায় চালু হয়েছে।

 

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর হলো ৯৯৯। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এ নম্বরে ফোন করতে পারেন। বাংলাদেশ পুলিশের অধীন এ কল সেন্টার পরিচালিত হয়। এ নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায় এখানে।

 

দিন-রাত ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে। এই কল সেন্টারটি বাংলাদেশ পুলিশের অধীন পরিচালিত হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।