Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

জন্মাষ্টমীর টাকা বন্যার্তদের দেবে ইবি পূজা উদযাপন পরিষদ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জন্মাষ্টমীর টাকা বন্যার্তদের দেবে ইবি পূজা উদযাপন পরিষদ

জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা না করে আয়োজনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পূজা উদযাপন পরিষদ।শনিবার (২৪ আগস্ট) সংগঠনটির সাধারণ সম্পাদক সুকান্ত দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি তাদের অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্তসহ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্য সিদ্ধান্তগুলো হলো- যতটা সম্ভব কৃচ্ছসাধন করে জন্মাষ্টমী উদযাপন করা এবং সেখান থেকে একটা অংশ বন্যার্তদের সাহায্যের ফান্ডে দেওয়া, পূজার দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা ও পূজা মণ্ডপের সামনে বক্স রেখে কেউ অর্থ সহায়তা করতে চাইলে তাদেরটা সংগ্রহ করা।

সুকান্ত দাস বলেন, পূজার দিন বিকালে সব টাকা একত্রিত করে বিশ্বস্ত মাধ্যমে বন্যার্তদের সাহায্যের জন্য পাঠানো হবে। আর এটি আমরা একদমই দান করছি না, আমাদের ভাইবোনদের বিপদে পাশে দাড়াচ্ছি।

প্রসঙ্গত, বন্যার্তদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যে যেভাবে পারছেন সহায়তা করছেন। ইতোমধ্যে শিক্ষক সমিতিও তাদের এক দিনের বেতনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর উদ্যোগ নিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।