Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ছাদে কবুতর ধরতে গিয়ে তিনতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

admin • 10 Sep 2023, 09:39 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছাদে কবুতর ধরতে গিয়ে তিনতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়ায় ভবনের ছাদ থেকে পড়ে জিল্লুর রহমান জীবন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বামীবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জিল্লুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই ইয়াসিন রতন বলেন, আমার ভাই ছোট বেলা থেকেই কবুতর পালনের শখ ছিল। এখনো তিনি কবুতর পালতেন। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বামীবাগে আমাদের বাড়ির তৃতীয় তলার ছাদে কবুতর ধরতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

 

মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

 

তিনি বলেন, আমাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের। ঢাকায় গেন্ডারিয়া থানার ৩৭/বি স্বামীবাগের রোকেয়া ভিলায় থাকতেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।