Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয়

ছাদে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ছাদে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার

সকাল ১১টার পর থেকে রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেয়।

 

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ‌এ ঘটনায় পুলিশ সদস্যরা প্রায় কয়েক ঘণ্টা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতর আটকে ছিলেন। পরে এই পুলিশ সদস্যদের কানাডিয়ান ইউনিভার্সিটি ছাদ থেকে উদ্ধার করে র‍্যাব ফোর্সেসের হেলিকপ্টার।

 

এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া ৬০ জন পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র‍্যাব ফোর্সেসের হেলিকপ্টার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।