Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

চিনির দাম কমলো,সোমবার থেকে কার্যকর

admin • 13 Aug 2023, 11:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চিনির দাম কমলো,সোমবার থেকে কার্যকর

চিনির দাম প্রতিকেজি ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) থেকে নতুন এই দাম কার্যকর করা হবে।

আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় মিলসমূহের উৎপাদন ব্যয় বিবেচনায় এ দাম কমানো হয়েছে জানিয়ে রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলসমূহের উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন পরিশোধিত চিনির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন দামে প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১৩৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনি ১৪০ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।