Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

চালের বস্তায় জাত ও উৎপাদন খরচ লিখতে হবে: খাদ্যমন্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চালের বস্তায় জাত ও উৎপাদন খরচ লিখতে হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল কল অথবা মিল গেট থেকেই বস্তার ওপরে চালের জাত ও উৎপাদন খরচ লিখা থাকতে হবে। মিল পর্যায়ে এটি বাস্তবায়ন করবে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে খাদ্য, বাণিজ্য ও কৃষি মন্ত্রলায়েরর সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

খাদ্যমন্ত্রী বলেন, কোন জেলায় কোন জাতের চাল কি পরিমাণ উৎপাদন হয় এবং উৎপাদন খরচ কতো, সেসব তথ্য আগামী ২০ তারিখর মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

 

এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে সরকার কঠোর হচ্ছে। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কোন কারসাজি করলে কঠোর ব্যবস্থা। বাজার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে।

 

তিনি বলেন, বাজার মনিটরিং করে কোন সিজনে কোন পণ্য কখন আমদানি ও রপ্তানি করতে হবে তার একটা সুনির্দিষ্ট তালিকা করবে মন্ত্রণালয়।

 

বাজারে ইতিবাচক পরিবর্তন ও অপেক্ষায় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিনি ও ভোজ্য তেলের আমদানি শুল্ক কমানোর বিষয়ে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আগেই এনবিআর ঘোষণা দিবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।