Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চাটখিলে দিনে–দুপুরে ব্যাংক লুটের চেষ্টা, আটক ১

admin • 10 Dec 2023, 10:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চাটখিলে দিনে–দুপুরে ব্যাংক লুটের চেষ্টা, আটক ১

নোয়াখালীর চাটখিল উপজেলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে দিনে–দুপুরে ব্যাংকের টাকা লুটে নেওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে কৃষি ব্যাংকের রামনারায়নপুর শাখায় এ ঘটনা ঘটে।

 

আটক আব্দুল মজিদ (৫০) একই উপজেলার শাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

   

কৃষি ব্যাংকের রামনারায়নপুর শাখার ম্যানেজার অলোক কুমার বিশ্বাস জানান, দুপুর দেড়টার দিকে আব্দুল মজিদ নামে ওই ব্যক্তি মুখে মাস্ক ও মাথার টুপি পরা অবস্থায় ব্যাংকে প্রবেশ করেন। ৩০–৩৫ সেকেন্ড পর তিনি ছুরি ও হাতুড়ি নিয়ে ব্যাংকের ক্যাশ কাউন্টারে ঢুকে পড়েন। এরপর কাশিয়্যারকে ছুরির ভয় দেখিয়ে ক্যাশের টাকা লুটে নেওয়ার চেষ্টা করেন মজিদ।

 

আলোক কুমার বিশ্বাস আরও জানান, ক্যাশিয়ারের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সিকিউরিটি গার্ড শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মজিদ। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে দেন। চুরিকাঘাতে আহত সিকিউরিটি গার্ড শাহ আলমকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

   

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক জানান, আটক মজিদকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।