Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

চট্টগ্রামে সংঘর্ষ চলাকালে পিস্তল হাতে কে এই যুবক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে সংঘর্ষ চলাকালে পিস্তল হাতে কে এই যুবক

চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পিস্তল হাতে এক যুবককে দেখা যায়। জানা যায়, সংঘর্ষের মধ্যে কোটা আন্দোলনকারীদের ওপর গুলিও ছুড়ছেন সেই যুবক।

 

মঙ্গলবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ধুসর রঙের পোলো-টিশার্ট পরা ব্যক্তিটি পিস্তল হাতে পাইচারি করছেন। এ সময় আশেপাশের মানুষকে শাসাতে দেখা যায় তাকে, আবার অন্য একজনের কাছ থেকে গুলি নিয়ে পিস্তলেও ভরতে দেখা যায়। তবে পিস্তল হাতে এই যুবক কে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

 

এদিকে চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় আহত দুজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। অপরজনকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

নিহতরা হলেন, ফারুক ও ওয়াসিম আকরাম (২৪)। ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এর মধ্যে ফারুক পথচারী ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন। অপরজনের পরিচয় জানাতে পারেননি তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।