Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা-ভাঙচুর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা-ভাঙচুর

চট্টগ্রাম নগরের ওয়াসায় পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটেছে। আন্দরকিল্লা থেকে বের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণমিছিল থেকে এ হামলার ঘটনা ঘটে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা বহদ্দারহাট মোড়ে অবস্থান করছে বলে জানা গেছে।

 

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে আন্দোলনকারীদের মিছিল ওয়াসার দিকে যাওয়ার পথে আন্দোলনকারীরা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ তুলে। এরপর ওয়াসার মোড়ে পুলিশের সাঁজোয়া যান দেখে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এরপর সাঁজোয়া যানটি ওয়াসা থেকে আলমাস সিনেমা হলের দিকে চলে গেলে আন্দোলনকারীরা ওয়াসা মোড়ের পুলিশ বক্স ভাঙচুর করে।

 

এর আগে জুমার নামাজ শেষে আন্দরকিল্লা মোড় থেকে গণমিছিলটি লালদিঘী এবং রাইফেল ক্লাব হয়ে নিউমার্কেট মোড়ে আনুমানিক ১৫ মিনিট অবস্থান নেয়। পরে সহস্রাধিক আন্দোলনকারীর উপস্থিতিতে মিছিলটি টাইগারপাস মোড়ের দিকে অগ্রসর হয়। সেখানেও দীর্ঘক্ষণ অবস্থান করে। এরপর মিছিলটি ওয়াসার দিকে যায়। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।

 

পুলিশ বক্স ভাঙচুর প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ বলেন, ‘আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। ওই সময় পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্য না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে মামলা হবে কিনা সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।