Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে ট্রেনের দুই ইঞ্জিনের সংঘর্ষ, আহত ২

admin • 16 Jul 2024, 10:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে ট্রেনের দুই ইঞ্জিনের সংঘর্ষ, আহত ২

চট্টগ্রামে শান্টিংয়ের সময় দুটি ইঞ্জিনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন সহকারী লোকোমোটিভ (এএলএম) ও এক পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহত এএলএমের নাম ফারুক। তবে পথচারীর পরিচয় জানা যায়নি। জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশন কদমতলীতে পাহাড়িকা এবং কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সিগন্যাল ভুলের কারণে এমনটা হতে পারে বলে রেলের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

 

জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ইঞ্জিন ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাহাড়িকা ইঞ্জিন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রেলের লোকো মাস্টার মো. ফারুক আহত হয়ে জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম রেলস্টেশনের সিআই আমান উল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, দুটি ইঞ্জিন ট্রেন মুখোমুখি সংঘর্ষ হলে লোকো মাস্টার ফারুক আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তার জ্ঞান ফিরছে। চিকিৎসাও চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।