Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

ঘুমের ওষুধ না খেয়ে ঘুমানোর টোটকা দিলেন প্রধানমন্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঘুমের ওষুধ না খেয়ে ঘুমানোর টোটকা দিলেন প্রধানমন্ত্রী

বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু জ্ঞান আহরণ নয়, বই ঘুমের ওষুধের বিকল্প হিসেবেও ভালো কাজ করে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বই মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

 

এ সময় বই মেলার সাথে জড়িত শৈশবের নানা স্মৃতির কথা বলেন শেখ হাসিনা। আক্ষেপের সুরে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বইমেলায় এসে মজা নেই। নিরাপত্তার বেড়াজালে তার স্বাধীনতাই শেষ। তিনি বলেন, এখন জেলায় জেলায় বইমেলা হচ্ছে। ধীরে ধীরে তা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

 

শিশুদের বইপড়ায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের আরও নজর দেয়ার পরামর্শও দিয়ে সরকারপ্রধান বলেন, অনেকে অনিদ্রায় ঘুমের ওষুধ সেবন করে থাকেন। কিন্তু বই ঘুমের ওষুধ হিসেবেও ভালো কাজ করে।

 

তিনি বলেন, যে বইটি খুব বেশি মজার না, এমন বই পড়লে দ্রুত ঘুম চলে আসে। ফলে কোনো ওষুধ খাওয়ার দরকার পড়বে না। অনিদ্রার সমস্যায় তিনি নিজেও এ টোটকা অনুসরণ করেন বলে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।