Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

ঘুমধুম সীমান্তে পড়েছে আরেকটি মর্টারশেল, আতঙ্ক বাড়ছে সীমান্তে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঘুমধুম সীমান্তে পড়েছে আরেকটি মর্টারশেল, আতঙ্ক বাড়ছে সীমান্তে

মিয়ানমার থেকে ছোঁড়া আরেকটি মর্টারশেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় পড়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঘুমধুমের একটি বাড়ির বাগানে পড়ে বলে জানা গেছে।

 

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে, সোমবার মিয়ানমারের ছোঁড়া মর্টারশেলের আঘাতে ঘুমধুমে দুইজনের প্রাণহানি ঘটে।

 

ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ঢেঁকিবুনিয়া থেকে মর্টারশেলটি নিক্ষেপ করা হয়েছে। এটি দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে ছোঁড়া হয়ে থাকতে পারে।

 

জানা যায়, মর্টারশেলটি ঘুমধুম সীমান্তবর্তী একটি বাগানে এসে পড়ে মর্টারশেলটি। পরে খবর পেয়ে বিজিবি গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে নিয়ে যায়।

 

এদিকে, সীমান্ত এলাকায় চলমান সংঘর্ষে বাংলাদেশের অভ্যন্তরে দেখা দিয়েছে আতঙ্ক। মিয়ানমার সীমান্তবর্তী এলাকা ছেড়ে নিরাপদে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। ক্ষেতে-খামারে কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।