Thursday, 3 September 2026
শিরোনাম
ফুটবল খেলাধুলা

ঘানাকে কাঁপিয়ে দিয়েও দ. কোরিয়ার কান্নার হার

admin • 28 Nov 2022, 09:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঘানাকে কাঁপিয়ে দিয়েও দ. কোরিয়ার কান্নার হার

জমজমাট ম্যাচ একেই বলে; দক্ষিণ কোরিয়া-ঘানার খেলা দেখলে যেকোনো দর্শক ভক্ত তাই বলবে। ৫ গোলের ম্যাচে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। একের পর এক আক্রমণ ছিল। খেলা শেষে নাটকীয়তা ছিল।

তবে সব উত্তেজনা, নাটকীয়তা এসে থেমেছে ঘানার জয়ে এসেই। এডুকেশন সিটি স্টেডিয়ামে ৫ গোলের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দেশ ঘানা। ম্যাচের ৬৮ মিনিটে ঘানার কুদুস জোড়া গোল পূর্ণ করেন। তাতে তাদের দল এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।

বিরতির পর জোড়া গোল করে সমতা ফেরান দক্ষিণ কোরিয়ার চো গুয়ে-সুং। তিনি ম্যাচের ৫৮ ও ৬১ মিনিটে গোল দুটি করেন (২-২)। ২৪ ও ৩৪ মিনিটে সালিসু ও কুদুসের করা গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে ঘানা। বলের ৫৯ শতাংশ দখল ছিল ক্যামেরুনের কাছে। আর ৪১ শতাংশ ছিল ঘানার কাছে।

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ঘানা। এ সময় বামদিকে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে জর্ডান আয়েউর উড়িয়ে মারা বল ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে কোনোরকমে মাথা ছোঁয়ান মোহাম্মদ কুদুস। বল তার মাথা ছুঁয়ে জালে প্রবেশ করে (২-০)।

২৪ মিনিটের মাথায় এগিয়ে যায় ঘানা। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে উড়িয়ে মারা বল বক্সের মধ্যে পেয়ে যান মোহাম্মেদ সালিসু। তিনি খুব কাছ থেকে বাম পায়ের শটে বল জালে জড়ান। ভিএআর চেকেও টিকে যায় গোলটি (১-০)।

ম্যাচের সপ্তম মিনিটে ও অষ্টম মিনিটে দুটি কর্নার পায় দক্ষিণ কোরিয়া। সপ্তম মিনিটের কর্নার থেকে সুবিধা আদায় করতে না পারলেও অষ্টম মিনিটের কর্নার থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল। এ সময় কর্নার থেকে সন হিউং-মিনের ক্রসে হেড নিয়েছিলেন কিম মিন-জে। কিন্তু তার নেওয়া হেড বাম পাশ দিয়ে চলে যায়।

বিশ্বকাপের এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঘানা ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

নিজেদের প্রথম ম্যাচে ঘানা দারুণ খেলে পর্তুগালের সঙ্গে ৩-২ গোলে হার মানে। আর দক্ষিণ কোরিয়া দারুণ খেলে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে হেড টু হেডে ৪-৩ এ এগিয়ে ঘানা। তবে সবগুলো ছিল প্রীতি ম্যাচ। ১৯৮২ সালে প্রথমবার মালয়েশিয়ায় মুখোমুখি হয়েছিল দল দুটি। আর সবশেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে। ওই দেখায় জর্ডান আইয়ুর হ্যাটট্রিকে ৪-০ গোলে জিতেছিল ঘানা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।