Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

গ্যালারিতে বসে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখলেন ফারিণ-মেহজাবীন

admin • 26 Jun 2024, 05:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গ্যালারিতে বসে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখলেন ফারিণ-মেহজাবীন

কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-চিলি। ম্যাচটি সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করেছেন ঢাকার দুই অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও মেহজাবীন চৌধুরী ।

 

বাংলাদেশ সময় বুধবার (২৬ জুন) সকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন তারা।

 

এই ম্যাচে চিলিকে ১ গোলে হারিয়েছেন মেসি-মার্তিনেজরা। গ্যালারিতে মেহজাবীনের সঙ্গে তোলা একটি সেলফি ফেসবুকে পোস্ট করে ফারিণ লিখেছেন, “আর্জেন্টিনা ১-চিলি ০।

 

তারা দুজনই আর্জেন্টিনার সমর্থক। ম্যাচ শুরু হওয়ার আগে স্টেডিয়ামে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে মেহজাবীন লিখেছিলেন, “কে জিতবে?

 

ম্যাচ শেষেও আর্জেন্টিনার জার্সি জড়ানো বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মেহজাবীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।