Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

গুজবমুক্ত গণমাধ্যম চাই : তথ্য প্রতিমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গুজবমুক্ত গণমাধ্যম চাই : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য থাকতে হবে। অপতথ্য ছড়ালে জবাবদিহিতার আওতায় আনা হবে। দিন শেষে আমরা চাই গুজব বা রিউমারমুক্ত গণমাধ্যম।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন ওনার্স এসোসিয়েশন (এটকো) এর নেতাদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রথম কেবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অনেক ক্ষেত্রে সমালোচনা হবে, কিছু কিছু সমালোচনা হবে সঠিক তথ্যের ভিত্তিতে, সেগুলো জেনে শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে।’ তিনি চান সমালোচনা হোক সঠিক তথ্যের ভিত্তিতে।

তিনি আরও বলেন, সরকার বা সরকারের কোনো দপ্তর বা মন্ত্রণালয়ের কাজ নিয়ে যদি কোনো বিচ্যুতি বা ব্যর্থতা থাকে, কবে অবশ্যই তা নিয়ে সমালোচনা হবে। সেটা নিয়ে আপনারা প্রিন্ট বা ইলেক্টনিক মিডিয়াতে নিউজ করবেন। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ব্যক্তিবর্গ অভিযোগের যে জবাব দেবেন, সেটিও গুরুত্বসহকারে প্রকাশ করতে হবে। এতে জনগণ একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।

মোহাম্মদ এ আরাফাত বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এক ধরনের অপচেষ্টা চলে। গত ১৫ বছরে দেশে গণমাধ্যমের যে বিস্তৃতি ঘটেছে সেখানে কীভাবে প্রতিষ্ঠান দাঁড় করানো যায় এবং শৃঙ্খলা আনা যায় সেই চেষ্টা করতে হবে।

তিনি বলেন, আমরা যেমন মিসইনফরমেশনকে নির্মূল করতে চাই, অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চাই। তবে সেটি করতে গিয়ে মতপ্রকাশের স্বাধীনতা যেন ওভারস্টেপ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।