Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

গাজীপুরে ২ বাসে অগ্নিসংযোগ

admin • 10 Jan 2023, 08:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাজীপুরে ২ বাসে অগ্নিসংযোগ

গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নানী-নাতি আহত হওয়ার জেরে উত্তেজিত জনতা বাস দুটিতে আগুন লাগিয়ে দেয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় নাতিকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল নানী। এ সময় ঢাকাগামী দ্রুতগতির অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় উত্তেজিত জনতা ওই বাসসহ দুটি অনাবিল পরিবহনের বাস আটক করে অগ্নিসংযোগ করে। এছাড়া মহাসড়কে অবস্থান নিয়ে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে।

এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।