Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

admin • 13 Dec 2023, 11:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

গাজীপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহতের দাফন ও হতাহতদের চিকিৎসার জন্য গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম আর্থিক সহায়তা প্রদান করেছেন।

সফিকুল ইসলাম জানান, মৃত ব্যক্তির দাফনের জন্য ২০ হাজার টাকা এবং আহতদের প্রতিজনের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের মধ্যে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া তিনজনের হাতে নগদ ৫ হাজার টাকা করে চিকিৎসা খরচ দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, ঠিকানা ও খোঁজ নিয়ে অন্যদেরও সহায়তা পাঠিয়ে দেওয়া হবে।

 

দুর্ঘটনার অবস্থা দেখে তিনি মনে করেন, আহতের সংখ্যা আরো বেশি হতে পারে। এ ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসক জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।