কুষ্টিয়ার খোকসা উপজেলা অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা ব্যাডমিন্টন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে এ এবং বি গ্রুপে সেমিফাইনালে চারটি দল অংশগ্রহণ করেন।
ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং খোকসা উপজেলা শাখার সৌজন্যে এই গ্রুপে উপজেলা নির্বাহী অফিসারের টিম বিজয় হয় ও অপর বি গ্রুপে উপজেলা কৃষি অফিস গ্রুপ বিজয় হয়।
উপজেলার অফিসার্স ক্লাবের ১৬ টিমের এই ব্যাডমিন্টন খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সোমবার ফাইনাল খেলার মধ্য দিয়ে অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন ফাইনাল খেলার সমাপ্ত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।





