Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

খিলক্ষেতে বিলাসবহুল গাড়ির চাপায় শিশুসহ নিহত ৩, চালক আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খিলক্ষেতে বিলাসবহুল গাড়ির চাপায় শিশুসহ নিহত ৩, চালক আটক

রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে খিলক্ষেত কাঁচাবাজার এলাকার এয়ারপোর্ট রোডে এই ঘটনা ঘটে। ইতোমধ্যে দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক বিশালকে আটক করেছে পুলিশ।

 

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৯টার দিকে একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খিলক্ষেত বাস স্টপেজের যাত্রী ছাউনিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নামের এক শিশুর মৃত্যু হয়।

 

ওসি বাশার বলেন, এছাড়া আহত হন ৪ জন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল পান্ডে ও আমরিনা বেগম নামে আরও দুজন মারা যান। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

 

তিনি আরও জানান, ঘটনার পরপরই পালিয়ে গিয়েছিলেন চালক বিশাল। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরই মধ্যে গাড়িটি জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।