Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন

admin • 18 Sep 2023, 06:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব (কারা অনুবিভাগ) মো. জিয়াউল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

এ নিয়ে অষ্টমবারের মতো কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো।

এর আগে গত ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সেসময়ে জানান মন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।