Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

খাগড়াছড়িতে পাহাড়ধস, ঢাকা–চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে পাহাড়ধস, ঢাকা–চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে বহু যানবাহন। মঙ্গলবার (২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। 

আটকা পড়া যাত্রীরা জানান, সকালে সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে যাওয়ায় অনেকক্ষণ ধরে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। 

এদিকে টানা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়িতে পানি বেড়ে প্লাবিত হচ্ছে তীরবর্তী কয়েকটি এলাকা। এদিন ভোর ৬ টার দিকে জেলা শহরের মুসলিম পাড়ার একাংশ, কল্যাণপুর, মেহেদিবাগ, উত্তর ও দক্ষিণ গঞ্জপাড়া, শান্তিনগর ও বাঙ্গালকাটির একাংশ এলাকায় পানি ঢুকে।

পানি বৃদ্ধির ফলে এসব এলাকার ঘর বাড়িতে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। কেউ কেউ নিরাপদ আশ্রয়কেন্দ্রে গেলেও এখনও পানিবন্দি বেশিরভাগ মানুষ বাসাবাড়িতেই অবস্থান করছেন।

এদিকে, মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী। এসব এলাকার সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।