Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা দিতে আইনের খসড়ার নীতিগত অনুমোদন

admin • 28 Aug 2023, 08:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা দিতে আইনের খসড়ার নীতিগত অনুমোদন

ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা দিতে ‘বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, পুরোনো একটা আইন ছিল। সেটি আপডেট করে এবং বাংলায় করে ২০২২ সালে প্রণয়ন করা হয়েছিল। এরপর আইনটিকে আরও পরিমার্জন ও পরিবর্ধন করে আজকে উপস্থাপন করা হয়েছিল। বিদ্যমান বাস্তবতার আলোকে আইনটি সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।

মো. মাহবুব হোসেন বলেন, আমাদের ফার্মাসিটিক্যালস কোম্পানি ও অ্যাগ্রোকেমিকেল যেসব কোম্পানি রয়েছে, তাদের সাহায্য করার জন্য নতুন ধারা অন্তর্ভুক্ত করে আইনটি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের যদি প্যাটেন্ট তৈরি হয় তাহলে তাদের ইউটিলিটি মডেলের মাধ্যমে একটি বিধির আওতায় যেন প্রটেকশন দেওয়া হয়, সেই বিধান রাখা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে দেশের কোনো পণ্যের পেটেন্ট যদি না পাওয়া যায় তখন সরকার সিদ্ধান্ত নিয়ে দেশীয় কোনো শিল্প প্রতিষ্ঠানকে ওই পণ্য উৎপাদন করার জন্য অপশন দিতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।