Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন মিরাজ-এবাদত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন মিরাজ-এবাদত

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ এবং এবাদত হোসেন। ২০২২ সালের সেরা ওয়ানডে ব্যাটিং ইনিংসের পুরস্কার জিতেছেন মিরাজ। এবাদত জিতেছেন সেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার।

 

২০২২ সালে বাংলাদেশের ক্রিকেটে ধরা দিয়েছে অনেক সাফল্য। এর মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়। গত বছর ভারতকেও ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারায় টাইগাররা।

 

মাউন্ট মুঙ্গানুই টেস্টের নায়ক ছিলেন পেসার এবাদত হোসেন। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানেই গুটিয়ে দিয়েছিলেন তিনি। এবাদতের সেই বোলিং ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিংয়ের স্বীকৃতি পেয়েছে।

 

অন্যদিকে মিরপুরে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতান মেহেদি হাসান মিরাজ। ইশান কিশানের ডাবল সেঞ্চুরির ইনিংসকে পেছনে ফেলে তার সে ইনিংসটি জিতে নিয়েছে বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ের পুরস্কার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।