Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ক্যান্টনমেন্ট স্টেশনে ব্রহ্মপুত্র এক্সেপ্রেসে আগুন

admin • 20 Dec 2023, 08:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ক্যান্টনমেন্ট স্টেশনে ব্রহ্মপুত্র এক্সেপ্রেসে আগুন

রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে ব্রহ্মপুত্র এক্সেপ্রেস ট্রেনের ইঞ্জিনের ত্রুটিগত কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের খবর জানা যায়নি। 

 

এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে একটা চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে বাধাগ্রস্ত হয়েছিল।

 

এ সময় হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নেভায়। পরবর্তীতে ট্রেনটি পুনরায় গন্তব্যে ছেড়ে যায়।

  পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এটা আমাদের কাছে নাশকতা মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইলেন্স্যারের পাইপ থেকে নির্গত ধোঁয়া চটের বস্তায় বাধাগ্রস্ত হয়ে আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।